আজঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬ -এ ৩১ আষাঢ় ১৪৩৩ - ২৯ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ • মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন • বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার • ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা • পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের দেনার দায়ে আত্মহত্যা • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় পরীক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ • মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন • বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার • ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা • পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের দেনার দায়ে আত্মহত্যা

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 জুলাই, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার সমাজে বিভ্রান্তি, অসহিষ্ণুতা ও অস্থিরতা সৃষ্টি করে। কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। গুজব ও অপপ্রচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image