মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাকারীদের নিয়ে কমিউনিটি ফিডব্যাক সেশন অনুষ্ঠিত
মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যাকারীদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও টেকসই ও কার্যকর করতে দিনাজপুরে কমিউনিটি ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে এবং কেয়ারার্স ওয়ার্ল্ড ওয়াইড সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হয়।
দুপুর ১টায় দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে মূল “কমিউনিটি ফিডব্যাক সেশন” অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন। বিশেষ করে পরিচর্যাকারীদের (কেয়ারার) প্রশিক্ষণ, সামাজিক স্বীকৃতি এবং সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও প্রকল্পের আওতায় একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। চেহেলগাজী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে কেয়ারারদের সাথে মতবিনিময় সভা, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদে বেয়ারফুট কাউন্সিলরদের সঙ্গে বৈঠক এবং ফাজিলপুর ইউনিয়ন মডেল পরিবার পরিকল্পনা কেন্দ্রে রমাদান ফিডব্যাক মিটিং আয়োজন করা হয়।
উক্ত সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেয়ারার্স ওয়ার্ল্ড ওয়াইডের পরিচালক রুথ প্যাটেল । তিনি মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।
আয়োজকরা জানান, এই ধরনের ফিডব্যাক সেশন স্থানীয় পর্যায়ে সেবার মানোন্নয়ন এবং প্রকল্পের কার্যকারিতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন