আজঃ সোমবার, ০৪ মে, ২০২৬ -এ ২১ বৈশাখ ১৪৩৩ - ১৭ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮ • বোদায় সজিনা চাষে উদ্ভুদ্ধকরণ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন। • ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও নগদ অর্থ • হাকিমপুরে চোরাই মালসহ তিন চোর গ্রেফতার • খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন • রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮ • বোদায় সজিনা চাষে উদ্ভুদ্ধকরণ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন। • ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও নগদ অর্থ • হাকিমপুরে চোরাই মালসহ তিন চোর গ্রেফতার • খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 মে, 2026

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।

শনিবার (২ মে) সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। 

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল।

এসময় উপস্থিত ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, সংগঠক মো. রুহোল আমিন এবং বিপণন কর্মকর্তা রুবেল রানা-সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশি-বিদেশি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারেরও বেশি বই স্থান পেয়েছে। পাঠকদের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরণের সমৃদ্ধ সংগ্রহ—উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণকাহিনি, কবিতা, প্রবন্ধ, নাটক ও জীবনীগ্রন্থ।

এছাড়াও ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক কাহিনি, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য ও চিকিৎসা, রান্না, ব্যায়াম, কম্পিউটার এবং ভাষা শিক্ষার বইসহ নানা বিষয়ে বিস্তৃত আয়োজন রাখা হয়েছে।

এই ভ্রাম্যমাণ বইমেলা থেকে পাঠকরা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় পর্যায়ে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image