আজঃ মঙ্গলবার, ০৫ মে, ২০২৬ -এ ২২ বৈশাখ ১৪৩৩ - ১৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• মেস ব্যবস্থাপনায় ডিজিটাল সমাধান, বেরোবি শিক্ষার্থীর ‘স্মার্ট মেস ম্যানেজার’ অ্যাপ • স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম চেয়্যারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নারী প্রার্থী শিউলি বেগম • বোদায় যাত্রীকে টেনে তুলতে গিয়ে বাস সুপারভাইজারের মৃত্যু। • আমতলী চা বাগান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সাবেক ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমানকে ঘিরে বিতর্ক • HSTU-তে ৪র্থ মেধাতালিকা শেষে ১২০ আসন ফাঁকা, ৩৬৩ জনকে রিপোর্টিংয়ের ডাক • মেস ব্যবস্থাপনায় ডিজিটাল সমাধান, বেরোবি শিক্ষার্থীর ‘স্মার্ট মেস ম্যানেজার’ অ্যাপ • স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম চেয়্যারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নারী প্রার্থী শিউলি বেগম • বোদায় যাত্রীকে টেনে তুলতে গিয়ে বাস সুপারভাইজারের মৃত্যু। • আমতলী চা বাগান নিয়ে অপপ্রচারের অভিযোগ, সাবেক ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমানকে ঘিরে বিতর্ক • HSTU-তে ৪র্থ মেধাতালিকা শেষে ১২০ আসন ফাঁকা, ৩৬৩ জনকে রিপোর্টিংয়ের ডাক

দিনাজপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 4 মে, 2026

দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। ৪০জনের ছানি অপারেশন গাক চক্ষু হাসপাতাল অনুষ্ঠিত হবে। 

সোমবার (০৪ মে ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী, রাণীগঞ্জ শাখার আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় সেবা এবং বিনামূল্যে ছানি অপারেশনর ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে ১০২ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং গাক চক্ষু হাসপাতালের সৌজন্যে ৪০ জন রোগীর ছানি অপারেশন করা হবে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক অমল কুমার দাস, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শংকর কুমার কুন্ডু (দিনাজপুর-১), রতন কুমার শীল (দিনাজপুর-২), আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ জিল্লুর রহমান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি) আব্দুল্লা আল মামুন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মোঃ রাজিউল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) মোঃ খোরশেদ আলম, মোঃ আশরাফুর রহমান এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয় উদ্যোগ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image