আজঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ -এ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা • দিনাজপুরে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন • টর্নেডোর ভয়ংকর তাণ্ডব! গাইবান্ধায় চার গ্রাম লণ্ডভণ্ড, আহত ১০ • সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, তোয়াক্কা করছে না ঠিকাদার • বেরোবিতে রাজনৈতিক নিষেধাজ্ঞা: সিদ্ধান্ত আছে, বাস্তবায়ন নেই • নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা • দিনাজপুরে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন • টর্নেডোর ভয়ংকর তাণ্ডব! গাইবান্ধায় চার গ্রাম লণ্ডভণ্ড, আহত ১০ • সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, তোয়াক্কা করছে না ঠিকাদার • বেরোবিতে রাজনৈতিক নিষেধাজ্ঞা: সিদ্ধান্ত আছে, বাস্তবায়ন নেই

দিনাজপুরে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 মে, 2026

দিনাজপুর শহরের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ফুলবাড়ী বাসস্ট্যান্ড হতে ইসলামবাগ কাচারি মোড় ভায়া সিপাহীপাড়া সড়কের ওপর ২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) দিনাজপুর সদর উপজেলার ১১নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, দিনাজপুর পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, ক্রীড়া সম্পাদক মোঃ মামুনুর রশীদ কচি, এমপির ভাগিনা মাহবুবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণ ও দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করেছে। বর্তমানেও দেশের সার্বিক উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তারা আরও বলেন, ব্রিজটি নির্মিত হলে শহরের মানুষকে বালুবাড়ি শহীদ মিনার মোড় ও সদর হাসপাতাল মোড় ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। জেলা প্রশাসক কার্যালয়, আদালত, পুলিশ সুপারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তরে যাতায়াত সহজ হবে। পাশাপাশি যানজট কমে এসে মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমবে।

এলাকাবাসী ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image