চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা ও ৩ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুরের চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৮ লক্ষ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজা ও মাদক বিক্রয় কালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
চিরিরবন্দর থানা সূত্রে যায় গেছে, গত ১৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদ্রাসার সামনে এসআই আশরাফুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে ৩১ পিস টাপেন্টাডলসহ নান্দেড়াই গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে মোকছেদুল ইসলাম (৪৩), চিরিরবন্দর আদর্শ পাড়ার আইয়ুব আলীর ছেলে মাহামুদুল ইসলাম (২২) ও একই পাড়ার আইন উদ্দিনের ছেলে এবং চিরিরবন্দর উপজেলা পরিষদের কর্মচারী আল আমিন (৩৫) কে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
অপরদিকে ১৮ মার্চ (বুধবার) উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে এসআই রাজু আহমেদ, এসআই ওহাব, এসআই জালাল উদ্দিন, এএসআই রনজু মিয়া, এএসআই হেমন্ত কুমার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কাভার্ডভ্যান যোগে মাদারগঞ্জ হতে চিবুক মন্দিরগামী বিদেশের রাস্তায় পালানোর চেষ্টা করলে পুলিশ পিছনে ধাওয়া দেয়। এতে মাদক ব্যবসায়ীরা কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায়।
এসময় কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১৮ লক্ষ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজা (৬০ কেজি) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদুন-নবী বলেন, আটককৃত আদালতে সোপর্দ করা হয়েছে। পরিত্যক্ত গাঁজাগুলি জব্দ করে একটি মামলা রুজু করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন