মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বোচাগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও আসামী আটক

বোচাগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও আসামী আটক

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
  • উপজেলা: বোচাগঞ্জ
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৩১/৫-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার ভেতরে নাড়াবাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে মো. মোকাররম হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন

পরে বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোকাররম হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামীকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর অভিযান চালিয়ে যাবে। তিনি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম