মূল কনটেন্টে যান
আজঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৭ আশ্বিন ১৪৩৩ - ৯ রবিউস সানি ১৪৪৮

শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

শ্রীমঙ্গল–কমলগঞ্জে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার হাজী মুজিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ রফিকুল আলম কাওছার , সারাদেশ প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ দুপুর আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ রাত
  • জেলা: সারাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, কৃষক-শ্রমিক ও চা-শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন। নির্বাচিত হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহারের শেষাংশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে সমর্থন জানানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।