ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
সংক্ষেপে
ঘোড়াঘাটের নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়ে আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে পুলিশ-গণমাধ্যমের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
- উপজেলা: ঘোড়াঘাট
- জেলা: দিনাজপুর
- বিভাগ: রংপুর
দিনাজপুরের ঘোড়াঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসানের সঙ্গে ঘোড়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০( সেপ্টেম্বর)বেলা ১১টায় ঘোড়াঘাট থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), সদস্য সচিব মোঃ সুলতান কবির (এশিয়ান টিভি ও ইনকিলাব), মোঃ মাহফুজুর রহমান সরকার (দৈনিক সকালের সময় ও দৈনিক সকালের সংবাদ)মোঃ সোহানুজ্জামান সোহান (দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া)মো: মনোয়ার হোসেন বাবু (দৈনিক কাল বেলা) রাফসানজানি শুভ (দৈনিক মানবকন্ঠ)মো: সাকিব হাসান নাঈম (দৈনিক গণকণ্ঠ)মোঃ আজিজার রহমান (দৈনিক সংগ্রাম)ও মাহতাব উদ্দিন আল মাহমুদ(দৈনিক সংবাদ)
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাইসহ অপরাধ দমন, জননিরাপত্তা এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সাংবাদিকরা বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের কারণ চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিকরা আরোও বলেন, একটি এলাকার প্রকৃত চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ থাকা প্রয়োজন।
সাংবাদিকদের পক্ষ থেকে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, অভিযোগ দ্রুত গ্রহণ করা হয় এবং গুরুত্বপূর্ণ ঘটনায় নির্ভরযোগ্য তথ্য গণমাধ্যমকে জানানো হয় এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তারা আরও বলেন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করতে হবে।
মতবিনিময় সভায় ঘোড়াঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঢাকা থানার আইসক্রিম খোলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশের প্রধান লক্ষ্য । এজন্য থানার সব সদস্যকে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই।
তিনি বলেন, মাদক, চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের তথ্য পেলে তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
ওসি মাহমুদ হাসান আরও বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোথাও কোন অপরাধ বা অপরাধের প্রস্তুতির তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া সহজ হয়।
তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা থাকলে জনগণ আরও কার্যকর সেবা পাবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নবাগত ওসিকে ঘোড়াঘাটে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মতবিনিময় সভার মধ্য দিয়ে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পেশাগত যোগাযোগ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন