আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

উত্তর সাইটুলায় নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ রফিকুল আলম কাওছার

মোঃ রফিকুল আলম কাওছার , সারাদেশ প্রতিনিধিঃ

আপডেটঃ 24 এপ্রিল, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের উত্তর সাইটুলা চৌমুহনায় যুব কমিটির উদ্যোগে আয়োজিত নাইট মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরুদ আহমেদ, নুরুজ্জামান সিদ্দিকী, মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মো. মকসুদ আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মাহিউদ্দিন ঝাড়ু, ইয়াসিন আরাফাত রবিন, মোবারক হোসেন লুপ্পা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরব মিয়া এবং সঞ্চালনা করেন মো. লিয়াকত আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. শাহজাহান আহমদ।

ফাইনাল খেলায় জুলেখা নগর স্পোর্টিং ক্লাব ও উত্তর সাইটুলা ক্লাব অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। এতে উত্তর সাইটুলা ক্লাব জয় লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

স্থানীয়দের মতে, এমন আয়োজন যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image