আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 15 মার্চ, 2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ইউসেপ রংপুর অঞ্চলের আওতায় টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রংপুরের অন্যতম শিল্পগ্রুপ মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

রবিবার (১৫ মার্চ) ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও ইউসেপ রংপুর অঞ্চলের উদ্যোক্তা উন্নয়ন কমিটির চেয়ারপার্সন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। 

ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হেড অব ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল মো. লাভলু মিয়া।

এতে আরও বক্তব্য রাখেন ইউসেপ রংপুর অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ মো. এবাদুর রহমান, টিম লিডার মো. সোলাইমান, হেড অব ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল মো. জিয়াউর রহমান। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, "ছাত্র-ছাত্রীদের দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। এজন্য জাতীয় সংগীতকে ধারন করতে হবে এবং এর চর্চা করতে হবে, প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীতের পরিবেনা নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, "আমি ইউসেপ রংপুর অঞ্চলের বিভিন্ন কার্যক্রম সম্পৃক্ত আছি। এধরণের কার্যক্রম আমার ভালো লাগে।" এছাড়াও তিনি পরবর্তী সময়ে এধরণের উপহারের পরিমাণ বৃদ্ধি করার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, "ইউসেপ রংপুর অঞ্চলের প্রতিটি কার্যক্রমে সম্পৃক্ত মানুষটি আজকে আয়োজনের উদ্যোক্তা। ইউসেপ রংপুর অঞ্চলে তার অবদান অনস্বীকার্য।" 

এছাড়াও তার বক্তব্যে, শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানো, প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদানসহ উন্নয়নমূলক কার্যক্রমে মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল ও ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের সর্বমোট ৮০ জন শিক্ষার্থী ও তার অভিভাবকদের হাতে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, গুঁড়োদুধ, আতপ চাল বিতরণ করেন অতিথিরা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image