আজঃ রবিবার, ১৭ মে, ২০২৬ -এ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী • ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও ৩০০ কেজি বাসমতি চাল জব্দ। • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে নানা সামগ্রী বিতরণ • খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা • চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। • পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী • ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও ৩০০ কেজি বাসমতি চাল জব্দ। • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে নানা সামগ্রী বিতরণ • খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা • চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

পীরগাছায় মাওলানা আব্দুল কুদ্দুস স্মরণে দোয়া মাহফিল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 27 আগস্ট, 2025

রংপুরের পীরগাছায় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও অসংখ্য আলেমদের ওস্তাদ মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে মরহুমের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মাওলানা আবু সুফিয়ান সুজনের সঞ্চালনায় বক্তব্য দেন পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হাদী, মাদ্রাসা সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, লুৎফর রহমান, সহকারী মৌলভী মোহাম্মদ হোসেন, স্বচাষ তালতলা মাদ্রাসার সহসুপার মাওলানা ইলিয়াস আলী, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, মরহুমের ছেলে মাওলানা হেলাল উদ্দিন ও ডা. আবু সাঈদ মো. ইলিয়াস।

আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল।

বক্তারা স্মৃতিচারণ কালে উল্লেখ করেন, মাওলানা আব্দুল কুদ্দুস সবসময় হালাল রিযিক গ্রহণ, পবিত্র অবস্থায় থাকা এবং দিনের-রাত প্রচুর নামাজ আদায় করতেন। তিনি সবসময় অন্যকে মাজলুম হওয়া ও জালিম না হওয়ার শিক্ষা দিতেন।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস গত ১৯ আগস্ট নিজবাড়িতে ইন্তেকাল করেন। তিনি ২০১৮ সালে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে অবসরে গেছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image