আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 মে, 2026

রংপুরের পীরগাছায় ১ কেজি ৫০০ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ইটাকুমারী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ এলাকার শ্রী বিষ্ট চন্দ্রের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র (৪০) এবং যাদুলস্কর (রেলস্টেশন বাজার) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মোঃ মাইনুদ্দিন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই মোঃ শাহজাহান কবিরের নেতৃত্বে এসআই আব্দুল আলিম, এসআই মশিউর রহমান, এএসআই ওসমান গণি, এএসআই একে আজাদ, নায়েক ইমরান হোসেন, কনস্টেবল মোহাইমিনুল ইসলাম ও কনস্টেবল আমজাদ হোসেনের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে ইটাকুমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নরসিংহ এলাকার শ্রী রঞ্জন চন্দ্রের বসতবাড়ি সংলগ্ন কাঠের ফার্নিচারের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরও একজন আসামি ফুলবাড়ী উপজেলার কুরুসা (ফর্সা) এলাকার মৃত চন্দ্র কান্তি রায়ের ছেলে করুণা রায় (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image