আজঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ -এ ১১ ভাদ্র ১৪৩৩ - ১২ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 23 মে, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাত বছরের এক কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় বিদ্যালয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী পার্শ্ববর্তী মৌমারী শাপলাকুড়ি কিণ্ডারগার্টেনের প্রথম শ্রেণীতে পড়ে।

পামুলি ইউনয়নের হাকিমপুর নগরডাঙ্গা এলাকার বাসিন্দা। অভিযুক্ত আনোয়ার ইসলাম ভুক্তভোগী শিশুর প্রতিবেশী। বাসার পাশেই তার চা এর দোকান রয়েছে। সে একই এলাকার সোবহান ইসলামের ছেলে। আনোয়ার নিজেও এক কন্যা শিশুর বাবা।

ভুক্তভোগী শিশুটির মা শিউলি আক্তার বলেন, ঘটনার দিন মেয়ে স্কুলে যাওয়ার জন্য বের হলে তাকে কিছু দূর এগিয়ে দেই। এরপর স্কুল থেকে ফোনে ঘটনাটি জানানো হয় আমাকে। শনিবার (২৩ মে) ওই শিশু কন্যাকে সাথে নিয়ে দেবীগঞ্জ থানায় আসেন শিউলি আক্তার ও তার স্বামী। ভুক্তভোগী শিশুটি জানায়, তার মা এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পর স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে আনোয়ার তার সাইকেলে জোর করে তুলে নেয় তাকে। কিছু দূর যাওয়ার পর সাইকেল থামিয়ে আনোয়ার রাস্তার পাশের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে তার হাত চেপে ধরলে মেয়েটি চিৎকার করে। পথচারীরা দেখে ফেলবে এই ভয়ে আনোয়ার হাত ছেড়ে দিলে শিশুটি সেখান থেকে দৌড়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষিকাকে সব খুলে বললে তার মাকে ফোনে সব জানানো হয়।

শিশুটির মা শিউলি আক্তার অভিযোগ করেন প্রায় ২০-২২ দিন আগেও তার মেয়েকে ধর্ষণ চেষ্টা করে আনোয়ার। সেদিন মক্তব ছুটি শেষে বাসার ফেরার সময় আনুমানিক সকাল ১১টার পর আনোয়ারের দোকানের সামনে এলে শিশুটির হাত ধরে রাস্তার পাশের লিচু বাগানে নেয় আনোয়ার। সেদিন শিশুটিকে বিবস্ত্র করা হলেও পথচারীদের জন্য শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয় আনোয়ার। তবে ছেড়ে দেওয়ার আগে সেই ঘটনা যেন কাউকে না জানায় এই জন্য শিশুটিকে হুমকিও দেন আনোয়ার। যার কারণে পূর্বের ঘটনা সম্পর্কে শিশুটি তার মাকে কিছু জানায়নি। ওই ঘটনার পর শিশুটি আর মক্তবে যেতে না চাওয়ায় বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়।  বৃহস্পতিবারের ঘটনার পরে শিশুটি তার মাকে আগের ঘটনা জানায়।

এই বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image