আজঃ রবিবার, ১৭ মে, ২০২৬ -এ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী • ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও ৩০০ কেজি বাসমতি চাল জব্দ। • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে নানা সামগ্রী বিতরণ • খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা • চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন। • পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী • ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও ৩০০ কেজি বাসমতি চাল জব্দ। • নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে নানা সামগ্রী বিতরণ • খানসামায় ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এমইপি গ্রুপের মতবিনিময় সভা • চিরিরবন্দরে ১২টি ইউনিয়নে একযোগে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

পঞ্চগড়ের বোদায় যৌথবাহিনীর অভিযান : দুটি খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 1 সেপ্টেম্বর, 2025

পঞ্চগড়ের বোদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারী-এর মালিককে ২০ হাজার টাকা এবং দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, “অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদনও ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image