আজঃ মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ -এ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৩ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

পঞ্চগড়ে ব্রিজ আছে রাস্তা নাই! উদ্বোধন করতে গিয়ে ক্ষেপে গেলেন -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 16 মে, 2026

পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর ধরধরা ব্রিজ উদ্বোধন করার পর কাজের মান ও সংযোগ সড়ক দেখে ক্ষেপে গেলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

ব্রিজ আছে রাস্তা নাই! পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর ধরধরা ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ শনিবার (১৬মে) দুপুরে সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত কালিয়াগঞ্জ -মীর্জাপুর রাস্তায় এ ব্রিজ ও দু'পাশের সংযোগ সড়ক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ব্রিজ ও রাস্তা পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসময় বক্তব্যে কাজের মান ও রাস্তা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ব্রিজ আছে রাস্তা নেই এমনটা মেনে নেওয়া যায়না।

প্রতিমন্ত্রী বলেন, আগে জানলে এ ব্রিজ উদ্বোধন করতে আসতেন না তিনি। এব্যাপারে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে বিদ্যালয়ে পড়ুয়া সাধারন কোমলমতি শিক্ষার্থীদের ভালো পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

উল্লেখ্য; এর আগে সকালে ১১ টায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে একবান টিন ও ৩ হাজার টাকা করে মোট ৪০ জনকে উপহার সামগ্রী বিতরণ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image