আজঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ -এ ১০ ভাদ্র ১৪৩৩ - ১১ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে জরিমানা। • দিনভর ব্যস্ততা শেষে সাংবাদিক-ব্যবসায়ীদের মিলনমেলা সৈয়দপুর রেলওয়ে মাঠে • বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, কনভোকেশনসহ নানা বিষয়ে আলোচনা • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে জরিমানা। • দিনভর ব্যস্ততা শেষে সাংবাদিক-ব্যবসায়ীদের মিলনমেলা সৈয়দপুর রেলওয়ে মাঠে • বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, কনভোকেশনসহ নানা বিষয়ে আলোচনা

রংপুরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিতে একজনকে কুপিয়ে হত্যা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক

আপডেটঃ 9 এপ্রিল, 2026

রংপুর মহানগরীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে রাকিব (২০) নামের এক তরুণকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বৈরাগী পাড়ার মাছুয়াপাড়া মোড়ে রাস্তার ওপর থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

নিহত রাকিব নগরীর বৈরাগী পাড়ার মাছুয়াপাড়া মোড় এলাকার আব্দুস সামাদের ছেলে।


প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, স্থানীয় তাতিপাড়া এলাকার মরহুম মুসলিম উদ্দিনের ছেলে মাদক কারবারি মুমিনসহ (৪২) একদল দুর্বৃত্ত রাকিবের গলা ও শরীরের বিভিন্ন স্থানে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি আজাদ রহমান আরো জানান, এর আগে রাকিব মুমিনের সাথে মাদক কারবারে জড়িত ছিল। ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে এই হত্যা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

হত্যার শিকার রাকিবের বাবা আব্দুস সামাদ জানান, এর আগে গত বছরের ১৪ নভেম্বর মমিন আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছিল। এ বিষয়ে আমি কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলাম। কিন্তু পুলিশ সঠিকভাবে অ্যাকশনে না যাওয়াই তারা আমার ছেলেকে হত্যা করল। আমি মমিনসহ অন্যান্য হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image