আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রংপুরে অস্ত্র মামলার আসামি জাবেদ গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক

আপডেটঃ 9 এপ্রিল, 2026

রংপুরে অস্ত্র মামলার পলাতক আসামি জাবেদ ওরফে টোকাই জাবেদকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। সম্প্রতি মিঠাপুকুর উপজেলার বৈরাগীহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। জাবেদ মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বাশিয়াপাড়া গ্রামের হাসেম খানের ছেলে। 

র‌্যাব জানায়, গত ৩ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীমকে নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকায় আটক করে এলাকাবাসী র‌্যাবকে খবর দেয়। ঘটনাস্থলে এসে র‌্যাব শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় শামীমের সঙ্গে থাকা আরও দুই থেকে তিন জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তাজহাট থানায় অস্ত্র আইনে মামলা হলে র‌্যাব গত সোমবার রাতে অভিযান চালিয়ে জাবেদ ওরফে টোকাই জাবেদকে গ্রেফতার করে। 

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image