আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে জরিমানা।

সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে জরিমানা।

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 24 আগস্ট, 2026, 6:10 বিকাল আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:56 দুপুর
  • উপজেলা: সুন্দরগঞ্জ
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ রাখার দায়ে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে এক খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের সত্যতা পাওয়া যায়। পরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image