আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 7 নভেম্বর, 2025

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে নীলফামারীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখা।

এতে ড্যাবের জেলা আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। এতে সঞ্চালনা করেন ড্যাবের সদস্য সচিব ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ। 

অনুষ্ঠানে ড্যাবের সদস্য চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা দেওয়া হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল, সাবেক ছাত্রনেতা সানাউল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম