ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত নাটক
সমাজের কুসংস্কারকে দূর করে ভালো কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে রফিকুল ইসলাম রাফির নির্দেশনায় ও আশরাফুল শাওনের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল মনোসৃজনী পরিবেশনা তৃতীয় লিঙ্গ অর্থাৎ বৈচিত্র্যময় লিঙ্গ শিল্পীবৃন্দের অংশগ্রহনে আলেখ্যধর্মী গীতিনৃত্যনাট্য সত্য কাজে আমরা রাজি।
শনিবার রাতে সদর উপজেলা প্রশাসনের অর্থায়নে ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় পরিষদের অডিটোরিয়ামে এই নাটক অনুষ্ঠিত হয়।
সেখানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফসহ অন্যান্যবাদ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন