আজঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ -এ ২৯ চৈত্র ১৪৩২ - ২৪ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা

সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে: এ টি এম আজহারুল ইসলাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 11 এপ্রিল, 2026

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম কৃষকদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা প্রায় ১২ টার সময় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ ও সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, 'দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি চালু রাখতে হবে'।

তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সময়মতো সঠিক উপকরণ পেলে কৃষকরা অধিক ফলন নিশ্চিত করতে পারবেন।

তিনি আরও বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃষকদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, কাজী হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছয়জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

পরে ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত বে-সরকারি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫ টি এতিমখানায় মোট ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার প্রথম কিস্তির চেক বিতরণ করেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image