আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড • টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে ৩ জন আহত, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 3 এপ্রিল, 2026

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের কারণে মারপিটে ৩জন আহত ও বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, নারীর শ্লীলতাহানি ও কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলা নিজদর্পা গ্রামের শাহাদৎ হোসেনের পুত্র নুর আমিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামর মোসলেম উদ্দিনের পুত্র মাহাবুর রহমান গংদের সাথে।

ঘটনার দিন বুধবার  সকাল ৭টার দিকে  তারা দলবল নিয়ে নুর আমিনের  বসতবাড়ীতে প্রবেশ করে  তার বাড়ির দক্ষিণ ও পূর্ব দিকের টিনের বেড়া জোরপূর্বক ভেঙ্গে নিয়ে যায়। এবং জমি জায়গা দখলের চেষ্টা করে।

এসময় নুর আমিনের বাবা শাহদৎ হোসেন বাধা দিলে তাকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে শাহাদৎ হোসেনের(৭৬) মাথা ফেটে গিয়ে  শরীর রক্তাক্ত জখম হয়ে যায়। তার চিৎকারে আরেক পুত্র নুরুজ্জামান (৪৫) এগিয়ে আসলে তাকেও মারপিট করে বাড়িতে থাকা নুর আমিনের  স্ত্রী নাছিমা বেগম(৩০) বাধা দিলে তাকেও মারপিট করে এবং নাছিমা বেগমের শ্লীলতাহানি ঘটিয়ে ৪০ হাজার টাকা মূল্যের কানের সোনার দুল ছিনিয়ে নেয়। 

একই সাথে খড়ির ঘরে আগুন ধরিয়ে দিয়ে টিনের বেড়া ভাংচুর করে এবং ঘরের ভিতরে থাকা কাঠের সোকেজে রাখা গরু বিক্রির ১লক্ষ ৩০ হাজার লুট করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজনের জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন শাহদৎ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আর বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে  বাড়িতে যায়। 

কাউনিয়া থানা অফিসের ইনচার্জ নজমুল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image