কাউনিয়া দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজা উদ্যাপন
রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে সরস্বতী পূজা শুক্রবার সকালে উদ্যাপন করা হয়েছে।
এ সময় বিদ্যালয়ের সরস্বতী পূজায় প্রার্থনা করেছেন সনাতনী ধর্মের সব শিক্ষার্থী।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তির রানী রায়, সহকারী শিক্ষক অভয় চন্দ্র বর্মন, ও রনজিত বাবু জ্যোৎস্না রানী,বাবুল কিশোর, ধনঞ্জয়, সরস্বতী বালা, সুস্মিতা রানী ও বিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীবৃন্দ এ সরস্বতী পূজা অর্চনায় অংশগ্রহণ করেন।
পরে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পালন করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন