কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না : মন্জুরুল ইসলাম
আমি নির্বাচিত হলে আমার এলাকার মানুষ বট গাছের ছায়ায় থাকবেন। মসজিদের ইমাম,মোয়াজ্জেম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের ভাতার ব্যবস্থা করা হবে। কাহারোলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোন রাস্তা কাঁচা থাকবে না। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধার মাধ্যমে চাকুরী হবে, টাকার বিনিময়ে চাকরি হতে দেওয়া হবেনা। সাধারণ মানুষকে হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কাজের কোন স্থান দেওয়া হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি২০২৬) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের তরকন্দা বাজার স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো তুলে ধরেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোঃ আবু তালেবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনাযর দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।
এ সময় বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন