আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

তারাগঞ্জে সাপ্তাহিক ‘তারার আলো’ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 5 নভেম্বর, 2025

রংপুরের তারাগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘তারার আলো’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৮টায় উপজেলার ২নং কুর্শা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তারার আলো’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. খবির উদ্দিন প্রামাণিক, যমুনা টেলিভিশনের রংপুর জেলা সিনিয়র রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, দৈনিক আমার দেশ রংপুর ব্যুরো প্রধান বাদশা ওসমানী, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দৈনিক আমাদের সময় ও সময়ের কণ্ঠস্বর তারাগঞ্জ প্রতিনিধি এনামুল হক দুখু, আমার দেশ প্রতিনিধি আব্দুল্লাহিল শাহীন, কালবেলা প্রতিনিধি লতিফুল শাফি, জনকণ্ঠ প্রতিনিধি মো. লালমিয়া, এশিয়ান টিভি প্রতিনিধি হাফিজার রহমান এবং যুগান্তর প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

এ ছাড়াও অনুষ্ঠানে তারাগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “স্থানীয় সংবাদপত্র সমাজের সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নধারা জনগণের সামনে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করে। স্থানীয় গণমাধ্যম সমৃদ্ধ হলে সমাজও সমৃদ্ধ হয়।”

পরে ‘তারার আলো’-এর দীর্ঘায়ু, সফলতা ও ধারাবাহিক অগ্রগতি কামনা করে কেক কাটা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম