আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 4 নভেম্বর, 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চাদেরহাট বিশমুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ খোকন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক হেরম্ব কুমার রায় হিরু । 
এতে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু ও সঞ্চালনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্রী ধীরেশ চন্দ্র রায়।
এ সময় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও উদ্বেগ তুলে ধরেন। প্রধান অতিথি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল আশ্বস্ত করে বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম