মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমীর ‘গানে গানে জুলাই’

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৩ আগস্ট, ২০২৬, ৩:৩৬ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
  • উপজেলা: নীলফামারী সদর
  • জেলা: নীলফামারী
  • বিভাগ: রংপুর

২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধারণ করে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (৩ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

এ ছাড়া বক্তব্য দেন ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক শাহরিয়ার হোসেন হাবিল, ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সদস্যসচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, জুলাই যোদ্ধা মাসুদ রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক।

জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিল্পীরা দলীয় ও একক সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম