আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড • টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 2 এপ্রিল, 2026

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসাধীন শিশুদের মধ্যে ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের ছেলে মিজান মিয়া (৫ মাস), সদর উপজেলার পঞ্চপুর এলাকার লিজু বেগমের ছেলে জিহাদ বাবু (২), দেবীরডাঙ্গা কাঞ্চনজঙ্ঘা এলাকার রাইয়ান (১), বাবলি আক্তারের মেয়ে আব্দুল জোবায়ের (২), শিশু মাইশা (৩) ও শিশু সম্রাট ইসলাম (২) রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল ও আজকে এসব শিশু জ্বর, কাশি, ডায়রিয়া ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। পরে তাদের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শিশু জোবায়েরের মা বাবলি বেগম জানান, তার সন্তান জ্বর, পাতলা পায়খানা ও কাশিতে ভুগছিল। পরে শরীরে র‍্যাশ ও ফুসকুড়ি দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা এটিকে হামের উপসর্গ বলে জানিয়েছেন।

ডা. দেবাশীষ সরকার বলেন, ভর্তি হওয়া শিশুদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image