আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • রংপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।। • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • রংপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।।

বেরোবি ক্যাম্পাসে ডাক বিভাগের নতুন ডাক বাক্স উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 14 এপ্রিল, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ডাক বিভাগের নতুন একটি ডাক বাক্সের উদ্বোধন করা হয়েছে| আজ সোমবার (১৩ এপ্রিল , ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পার্শ্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডাক বাক্সটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী|
এ সময় উপাচার্য বলেন, নতুন এই ডাক বাক্স স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে তাদের প্রয়োজনীয় চিঠিপত্র সহজে ক্যাম্পাস থেকেই প্রেরণ করতে পারবেন| এতে তাদের আর দূরে গিয়ে ডাকঘর খুঁজতে হবে না| ফলে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে| উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে আরও বলেন, বর্তমানে ডাক বাক্সের মাধ্যমে সেবা শুরু হলেও, ভবিষ্যতে ক্যাম্পাসে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে এখানে একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে|

উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, রংপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন|
 
রংপুর ডাক বিভাগের প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত সেবা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন| শিল্প ও সাহিত্য সংসদ বেরোবি’র উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য উপস্থিত সকলকে নিয়ে ডাকবক্সে চিঠি ফেলে কার্যক্রমের সূচনা করেন|
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image