আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

বিরামপুরে জমির ধান কাটা নিয়ে সংঘর্ষের আশঙ্কা : থানায় অভিযোগ দায়ের

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 ডিসেম্বর, 2025

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি মৌসুমের আমন ধান কাটা নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার  করমপুর মৌজায় ৪২ শতাংশ জমির দখল ও ফসল রক্ষা নিয়ে বাদী ও বিবাদীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য দাঙ্গা-হাঙ্গামা এড়াতে এবং আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর থানার করম মৌজার (জেএল নং-১৮৯, এস.এ খতিয়ান নং-০৩, দাগ-২১৬) ২ একর ৯৬ শতক জমির মধ্যে ৪২ শতাংশ জমি একই গ্রামের মজনু মন্ডল গং দের সাথে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ইতিপূর্বে স্থানীয়ভাবে শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে উভয় পক্ষের সম্মতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে উক্ত জমির দখল বাদী  মাহমুদ হোসেন মন্ডলের (মাহমুদ) অনুকূলে রায় দেওয়া হয় এবং বিবাদীগণ আর কোনো ঝামেলা করবেন না বলে প্রতিশ্রুতি দেন। সেই থেকে বাদী শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।

তবে অভিযোগকারী মাহমুদ হোসেন জানান, তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন যে, বিবাদীপক্ষ পুনরায় সংঘবদ্ধ হয়ে পূর্বের আক্রোশ মেটাতে জোরপূর্বক ওই জমির পাকা আমন ধান কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

বাদী মোঃ মাহমুদ হোসেন মন্ডল আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিবাদীরা দলবল নিয়ে আমার জমির ধান কাটতে আসলে আমি বাধা প্রদান করব। এতে ঘটনাস্থলে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জানমাল ও ফসলের নিরাপত্তা চেয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”

এ বিষয়ে বাদী তার পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন।

বর্তমানে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বিষয়টি সুরাহা হয়।

এ ব্যাপারে বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা  বলেন, আমার পরিষদে এ  বিষয়ে  কোন বিচার শালিস হয়নি এবং বিষয়টি আমি জানি না। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image