আজঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬ -এ ২৮ আষাঢ় ১৪৩৩ - ২৬ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • এইচএসসি কেন্দ্র কমিটি গঠনে অনিয়ম, খবর প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ • দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের • দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • এইচএসসি কেন্দ্র কমিটি গঠনে অনিয়ম, খবর প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ • দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের • দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সাদুল্লাপুরে গুলির মামলায় আদালতে গোলাপের আত্মসমর্পণ, পিস্তলসহ গুলি উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 19 আগস্ট, 2025

গাইবান্ধার সাদুল্লাপুরে হোটেল মালিকের ছেলেকে গুলি করার মামলায় অভিযুক্ত গোলাপ প্রামাণিক আদালতে আত্মসমর্পণের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচে পুঁতে রাখা একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেট সংলগ্ন একটি বাড়ির পেছন থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চার রাউন্ড গুলির মধ্যে ছিল দুই রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড ফায়ার করা খোসা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট হোটেল মালিকের ছেলে সহ দুইজনকে গুলি করার ঘটনায় গোলাপ প্রামাণিকের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা হয়। মঙ্গলবার অভিযুক্ত গোলাপ গাইবান্ধা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। আদালতেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর তার সাথে কথা বলেন এবং তার দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারে অভিযান চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image