আজঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬ -এ ২৮ আষাঢ় ১৪৩৩ - ২৬ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • এইচএসসি কেন্দ্র কমিটি গঠনে অনিয়ম, খবর প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ • দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের • দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • এইচএসসি কেন্দ্র কমিটি গঠনে অনিয়ম, খবর প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ • দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের • দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পলাশবাড়ীতে গার্মেন্টস শ্রমিকের এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লেনদেন, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আশরাফুজ্জামান সরকার

আশরাফুজ্জামান সরকার , পলাশবাড়ী , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 1 সেপ্টেম্বর, 2025

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের শাকিল মিয়ার (২৮) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দুটি ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রবিবার রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ন্যায়বিচার দাবি করেছেন তিনি ও তার পরিবার।

শাকিল অভিযোগ করেন, তার অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই সোনালী ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পলাশবাড়ী শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে। এসব অ্যাকাউন্টে তার ছবি, স্বাক্ষর কিংবা ব্যক্তিগত নম্বর ব্যবহার করা হয়নি।

তিনি জানান, গত ২১ আগস্ট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কর্মকর্তা তার বাবার কাছে গিয়ে পরিচয়পত্র ও ছবি দেখালে তিনি বিষয়টি প্রথম জানতে পারেন। একই দিনে সন্ধ্যায় স্থানীয় পুলিশ তাকে ফোন করে জানান, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে।

সংবাদ সম্মেলনে শাকিল বলেন, “আমার এনআইডি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। এটি আমার জন্য যেমন ক্ষতিকর, তেমনি সাধারণ মানুষের জন্যও বড় ঝুঁকি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

তিনি অজ্ঞাতনামা প্রতারক ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image