আজঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ -এ ২৯ চৈত্র ১৪৩২ - ২৪ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা

কাতলামারীতে টেকনিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 7 সেপ্টেম্বর, 2025

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রস্তাবিত সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের স্থান নির্বাচন নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা সদর কালিরবাজার বাদ দিয়ে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কাতলামারী গ্রামে কলেজ স্থাপনের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ গেটের সামনে প্রধান সড়কে কয়েক সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এতে যোগ দেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম ইব্রাহিম আলী, আলহাজ্ব মাহবুবুর রহমান, জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, ঠিকাদার রাশেদ খান মিলন ও আব্দুল কাদের ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন ও সাইদুর রহমান, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান জীবন, জেলা এনসিপি নেতা মাসুদুর রহমান আরিফ, এডভোকেট আশিকুর রহমান মুন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়া, বাসদ নেতা রিবতী বর্মন, সাংবাদিক শাকিল আহমেদ, পারভেজ হাসান রুবেলসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, স্থান নির্ধারণে স্থানীয়দের মতামত উপেক্ষা করে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা গোপনে কাতলামারী গ্রামকে বেছে নিয়েছেন। ওই এলাকা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। এতে শিক্ষার্থী সংকট দেখা দিতে পারে, এমনকি শিক্ষক-কর্মচারীরাও সেখানে থাকতে অনাগ্রহী হবেন।

তাদের দাবি, উপজেলার কালিরবাজার বা অন্য কোনো জনবহুল এলাকায় কলেজ স্থাপন করা হলে শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে এবং সরকারের উদ্যোগ সফল হবে।
অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image