কাহারোলে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের কাহারোলে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (বুধবার) কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা করেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংগঠনের কর্মকর্তাগন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন