আজঃ মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬ -এ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৩ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 অক্টোবর, 2025

দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই,জনমনে দেখা দিয়েছে উৎকন্ঠা। প্রতিদিনই ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ২ দিনের ব্যবধানে ৩টি চুরি ও ছিনতাই সংঘটিত হয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। বাজার থেকে শুরু করে গ্রামীণ সড়ক—সবখানেই বেড়েছে চোর-ছিনতাইকারীদের দৌরাত্ম।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড় এলাকায় একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানের সামনে থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা চুরি,  একই দিনে একই এলাকা থেকে একটি ভ্যান চুরি, থানা সংলগ্ন পুরাতন বাজার থেকে একটি বাই সাইকেল চুরি, ১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে কালিতলা মোড় হতে ভুয়া পুলিশ সেজে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাতের বেলা বাড়িঘর, দোকানপাটে চুরির পাশাপাশি দিনের বেলাতেও পথচারীদের টার্গেট করছে ছিনতাইকারী ও মলম পার্টির চক্রের সদস্যরা।চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই জানিয়েছেন, রাতের বেলা পাহারা বসালেও চোরচক্র আধুনিক কৌশলে সক্রিয় হয়ে উঠছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানায়,আমরা সার্বিক বিষয়ে সব সময় তৎপর রয়েছি এবং লোকজনের বিভিন্ন বিষয়ে সভা সেমিনার করছি তাদেরকে সচেতন হওয়ার  জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা ভৌগলিক কারণে আমাদের থানা এলাকার সঙ্গে ৬ টি থানা সংযোগস্থল হওয়ার কারণে অনেক লোকের সমাগম ঘটে। তারপরও আমরা সজাগ আছি। আমরা টিম তৈরি করে দিয়েছি এর মাধ্যমে আমরা কাজ কর্ম পরিচালনা করছি এবং গত মাসে ২ টি ইজিবাইক উদ্ধার সহ চোর ধরেছি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

টাকা হারানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় সিসি টিভি না থাকার কারণে আমরা এখন পর্যন্ত কিছু করতে পারিনি তবে তারা যে মোবাইল নিয়ে গিয়েছে এই মোবাইলে সুত্র ধরে চেষ্টা করতেছি। আমাদের চেষ্টাও অব্যাহত রয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও আরও সতর্ক হতে হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image