আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 7 অক্টোবর, 2025

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবনির্বাচিত ১১১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আদালতের সাবেক বারের সভাপতি ও পিপি আব্দুল হালিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, হাসান মাহমুদ এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবনুর।

প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, গুম, খুন এবং ভোট ডাকাতির বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। এই লড়াই শুধু দলের নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই।”

অন্যান্য বক্তারা বলেন, “বিএনপি রাজপথে আছে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে। নবনির্বাচিত নেতারা দায়িত্বশীলভাবে কাজ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবেন।”

সভায় রুহিয়া থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম