আজঃ রবিবার, ৩১ মে, ২০২৬ -এ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত । • পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ • হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন • খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত • পঞ্চগড়ে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে কর্মশালা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ • চিরিরবন্দরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যান আরোহী নিহত ।

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের পরিবার পেল বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 সেপ্টেম্বর, 2025

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র বন্ধুরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামে রুপলাল দাসের নিজ বাড়িতে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল,ডাল,তেল,কাঁচাবাজার ও মুরগী।

তারাগঞ্জ বাজার রোডের জুতাপট্টির রাস্তার পাশে বসে পুরাতন জুতা সেলাইয়ের কাজ করতো রুপলাল দাস। নিজের মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য যাচ্ছিলেন ভাগিন জামাইসহ। কিন্তু যাওয়ার সময় রাস্তায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা নামক স্থানে কিছু মানুষ ভ্যানচোর সন্দেহে শ্বশুর ও জামাতাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই রুপলাল দাস নিহত হন ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভাগিন জামাই প্রদীপ দাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

রুপলাল দাসের পরিবারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি নজড়ে আসে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলনের। তিনি তৎক্ষণাৎ রুপলাল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র বন্ধুদের নির্দেশ দেন ও তাঁর ২ ছেলেমেয়ের পড়ালেখার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তাঁর নির্দেশ অনুযায়ী বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র বন্ধুরা খাদ্য সহায়তা রুপলাল দাসের পরিবারকে দেন।

রুপলাল দাস তাঁর ৬ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো। রুপলাল দাসের মৃত্যুর পর অসহায় হয়ে পরে পরিবারটি। বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেয়ে চোখমুখে আনন্দের জোয়ার নেমে আসে রুপলাল দাসের পরিবারের সদস্যদের মাঝে। 

বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র খাদ্য সহায়তা পেয়ে রুপলাল দাসের স্ত্রী মালতী রাণী দাস বলেন, 'আমার পরিবারের অনেক উপকার করলেন। ভগবান বসুন্ধরার মঙ্গল করবেন। আমার স্বামীকে হারানোর পর আমি খুব মানসিক চাপে রয়েছি। বসুন্ধরা শুভসংঘ যে খাদ্য সহায়তা আমাকে করলো আমি কোনদিনও তা ভুলবোনা।'

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা'র উপদেষ্টা হরলাল রায়, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সদস্য নুর আলম বাদল, লালবাবু রায়, বিশ্বজিৎ রায়, জগদীশ রায়, আসাদুজ্জামান খান জামান প্রমূখ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image