আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

ব্লাড ক্যান্সারে আক্রান্ত পীরগাছার রাকিব, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 ফেব্রুয়ারি, 2026

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকার মৃত মালেক মিয়ার ছেলে রাকিব (২৫) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর পরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

মাত্র এক বছর বয়সে বাবাকে হারানো রাকিব পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ মরণব্যাধিতে আক্রান্ত হওয়ায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিধবা মা ছেলের চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন।

ইতোমধ্যে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সাধ্যমতো সহযোগিতা করছেন। তবে প্রয়োজনীয় অর্থের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্বজনরা। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর মাধ্যম:
📌 বিকাশ (পারসোনাল): 01732154448 / 01780850851
📌 নগদ/রকেট/বিকাশ: 01822507777
📌 ডাচবাংলা এজেন্ট ব্যাংক: 7017016826970 (Md. Mashiur Rahman)
📌 ইসলামী ব্যাংক পিএলসি, রংপুর শাখা: 20501170204767507 (Md. Mashiur Rahman)
রাকিবের পরিবার দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image