আজঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ -এ ১১ ভাদ্র ১৪৩৩ - ১২ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 14 মে, 2026

আসন্ন ঈদকে সামনে রেখে আবারও সিবিএস (কোর ব্যাংকিং সিস্টেম) সমস্যায় ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এর গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে সিবিএস সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় দেশের অন্যান্য শাখার মতো দেবীগঞ্জ শাখাতেও বন্ধ হয়ে যায় প্রায় সব ধরনের অনলাইন ব্যাংকিং কার্যক্রম। এতে টাকা উত্তোলন, জমা, এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠানো, ব্যালেন্স যাচাইসহ নানা সেবা নিতে এসে বিপাকে পড়েন গ্রাহকরা। গত সপ্তাহেও এমন বিড়ম্বনায় পড়ার কথা জানান একাধিক গ্রাহক।

ব্যাংক সূত্রে জানা গেছে, বছরের বিভিন্ন সময় কয়েক মাস পরপর হঠাৎ করেই এক থেকে দুই দিনের জন্য সিবিএস সিস্টেমে সমস্যা দেখা দেয়। তবে ঈদের আগে এ ধরনের জটিলতা তুলনামূলক বেশি হয়। সমস্যা দেখা দিলে একযোগে সারা দেশের শাখাগুলোতে এর প্রভাব পড়ে। অনেক সময় সন্ধ্যা পর্যন্তও স্বাভাবিক হয় না কার্যক্রম।

বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকের বারান্দা ও ভেতরে অসংখ্য গ্রাহককে অপেক্ষা করতে দেখা যায়। কেউ পেনশনের টাকা তুলতে, কেউ জরুরি লেনদেন করতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন।

প্রায় ২০ কিলোমিটার দূরের চিলাহাটি ইউনিয়নের বোছাপাড়া এলাকার বাসিন্দা আমেনা বেগম সকাল সাড়ে ৯টার দিকে পেনশনের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আসেন। কিন্তু সিবিএস সিস্টেম অকার্যকর থাকায় প্রায় দুই ঘণ্টা তাকে ব্যাংকের বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়।

একই সময়ে ১৬ কিলোমিটার দূরের টেপ্রীগঞ্জ ইউনিয়ন থেকে টাকা উত্তোলন করতে আসা ষাটোর্ধ্ব আলেয়া বেগমও দীর্ঘ সময় ব্যাংকে বসে ছিলেন।

দেবীগঞ্জ পৌর শহরের বাসিন্দা কায়সার আলম বলেন, জরুরি প্রয়োজনে ঢাকার ধানমন্ডি শাখায় টাকা পাঠাতে এসে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেছি। পরে বাধ্য হয়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই।

সোনালী ব্যাংকের দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ বলেন, ব্যাংকের আইটি সেক্টরকে আরও ডেভেলপ করা গেলে আরও স্মুথলি গ্রাহকসেবা দেওয়া সম্ভব হবে। তবে ঈদের আগ মুহূর্তে গ্রাহকের চাপ ও লেনদেনের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় এ ধরনের সমস্যা সে সময়ই দেখা দেয় বেশি।

সোনালী ব্যাংক ঠাকুরগাঁও অঞ্চলের ডিজিএম এ. কে. এম মতিয়ার রহমান বলেন, সিবিএসে অনেক সময় সমস্যা কেন্দ্রীয়ভাবে হয় আবার কখনো স্থানীয় ভাবেও হয়। গ্রাহকদের এই অসুবিধাগুলো আমরা আগেও পেয়েছি। হেড অফিস পর্যায়ে টিম এক্টিভ আছে। স্থানীয় ভাবে সমস্যা নজরে এলে আমরা আইটি সেলের সহযোগিতা নেই। সমস্যা নিরসনে আইটি সেলের সাথে পুনরায় কথা বলবেন বলে জানান এই কর্মকর্তা।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image