আজঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ -এ ১১ ভাদ্র ১৪৩৩ - ১২ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক সপ্তাহে দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 11 জুলাই, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী দুই শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উঠেছে বৈদ্যনাথ রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত নিজেও তিন সন্তানের বাবা।

শুক্রবার (১০ জুলাই) ভুক্তভোগী এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করেন স্থানীয়রা।

অভিযুক্ত বৈদ্যনাথ রায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগীপাড়া এলাকার রামচরণ রায়ের ছেলে। ঘটনার পর তিনি আত্মগোপন করলেও পরে পুলিশ ও ডিবি'র যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বৈদ্যনাথ রায় প্রতিবেশী এক হিন্দু ও এক মুসলিম শিশুকে পৃথকভাবে লটকনের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মমেনা আক্তার (ছদ্মনাম) নামে এক শিশুকে লটকন দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে যান তিনি।

ভুক্তভোগী শিশুর মা জানান, দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন শিশু জানান, বৈদ্যনাথ তার মেয়েকে নিজের ঘরের দিকে নিয়ে গেছেন। প্রথমবার খুঁজে না পেলেও দ্বিতীয়বার গেলে অভিযুক্তের ভাতিজা সুনীল (ছদ্মনাম) জানায়, শিশুটিকে টয়লেটের ভেতরে আটকে রাখা হয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার সময় বিষয়টি বুঝতে পারেননি। তবে পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে হাঁটতে না পারায় বিকেলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের কাছে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জাহান সুকন্যা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর যৌন নিপীড়নের আলামত পান। পরে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেশী সেলিনা আক্তার জানান, অভিযুক্তের ভাতিজা সুনীল (ছদ্মনাম)সহ কয়েকজন শিশু ঘটনাটি দেখে ফেললে বৈদ্যনাথ প্রথমে তাদের টাকার প্রলোভন দেন। পরে তারা রাজি না হলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, এরও এক সপ্তাহ আগে গত ২ জুলাই একই এলাকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিন্দু রানী (ছদ্মনাম) নামে আট বছর বয়সী আরেক শিশুকেও একই কৌশলে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন বৈদ্যনাথ। ওই সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে শুরু করলে তিনি শিশুটিকে ছেড়ে দেন। পরে শিশুটি ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়।

সর্বশেষ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বোদা এলাকায় বোনের বাড়িতে যাওয়ার পথে বৈদ্যনাথ রায়কে গ্রেপ্তার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image