আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড

পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে PMUN–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 9 আগস্ট, 2026, 4:16 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:30 দুপুর
  • উপজেলা: পঞ্চগড় সদর
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে Panchagarh Model United Nations (PMUN)–২০২৬-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড। পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির পরিচালক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার (৭ আগস্ট ২০২৬) পঞ্চগড় সদর উপজেলার মনোয়ারা কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে পরিচিত করার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের সুবিধার্থে কর্মশালা ও সিলেকশন কার্যক্রম দুই ধাপে অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার শিক্ষার্থীদের জন্য একই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, যুক্তিভিত্তিক চিন্তা ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় নির্বাচনী ভাইভা ও সিলেকশন রাউন্ড।

সিলেকশন রাউন্ডে দক্ষ ও অভিজ্ঞ বিচারক প্যানেল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা, উপস্থিত বুদ্ধি, যুক্তি উপস্থাপনের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সম্ভাবনা মূল্যায়ন করেন। মূল্যায়ন শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ‘Yes Card’। এ কার্ড পাওয়া শিক্ষার্থীরাই PMUN–২০২৬-এর মূল অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী ধাপে বিভিন্ন প্রশিক্ষণ সেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত মেন্টরদের মাধ্যমে তাদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে মূল অধিবেশনে তারা আরও দক্ষতার সঙ্গে অংশ নিতে পারে।

পঞ্চগড় পাইওনিয়ারসের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, কূটনৈতিক দক্ষতা, আত্মবিশ্বাস, যুক্তিভিত্তিক চিন্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিই PMUN–২০২৬ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, PMUN-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড তাদের জন্য নতুন ও ভিন্নধর্মী অভিজ্ঞতা। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পাশাপাশি নিজের বক্তব্য উপস্থাপন, যুক্তি প্রদর্শন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তারা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এদিকে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা এ ধরনের শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের জন্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, আত্মবিশ্বাস, যুক্তিভিত্তিক চিন্তা ও যোগাযোগ দক্ষতা অর্জনের এমন সুযোগ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিতভাবে আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

অর্গানাইজার টিমের সদস্য আহানাফ শাহরীয়ার সোহাগ বলেন, “মাননীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় এ ধরনের কার্যক্রম প্রতিবছরই চলমান থাকবে। এবারের সিলেকশন রাউন্ডে ‘Yes Card’ পাওয়া নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ট্রেনিং সেশন আয়োজন করা হবে। পাশাপাশি নির্ধারিত মেন্টরদের মাধ্যমে তাদের আরও দক্ষ ও কার্যকর প্রশিক্ষণ দেওয়া হবে।”

তিনি আরও জানান, PMUN–২০২৬-এর কার্যক্রমে ক্লাব পার্টনার হিসেবে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি, হাবিপ্রবি মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশন। এছাড়া লজিস্টিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ক্রিয়েটিভ অলিম্পিয়াড বাংলাদেশ।

অর্গানাইজার টিমের আরেক সদস্য মোঃ তন্ময় বলেন, “আমাদের প্রত্যাশা, PMUN–২০২৬-এর মাধ্যমে পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে জানার আগ্রহ বাড়বে এবং তাদের মধ্যে নেতৃত্ব, কূটনীতি, বিতর্ক ও যোগাযোগ দক্ষতা বিকশিত হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও বিশ্বদৃষ্টিসম্পন্ন করে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image