শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে : পররাষ্ট উপদেষ্টা
শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে এবং প্রকৃত ব্যবস্থা নিতে হবে শিক্ষার মান উন্নয়নে। সবচেয়ে কম বেতনে চাকরী করে এই বাংলাদেশের মানুষ। প্রত্যেক দেশের লোকজন বেশী বেতনে চাকুরী করে। কারন শিক্ষার অভাব,ট্রেনিংয়ের অভাব এবং শিক্ষার অভাবের কারনে বেজ লেভেলে কাজগুলোতে যাই। সেগুলোতে আমাদের আবার ম্যান পাওয়ারের এজেন্ট আছে তারা আমাদের সেখানে এক্সপ্লেইন করে।
আমি দেখেছি যে,কাতারে একই কাজ করছেন দুজন ব্যাক্তি একজন বাংলাদেশী ও একজন ভারতীয়। ভারতীয়দের বেতন তিনগুন বাংলাদেশীদের চেয়ে। আমি বাংলাদেশীকে বললাম আপনি ট্রেনিং দিয়ে আসেননি কেন ওনি বললো স্যার আমি ইংরেজী জানি না। শিক্ষার কোন বিকল্প নাই। নিজের উন্নতি করো দেশের উন্নতি অটোমেটিক হবে।
রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর মাগুড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীর শুভাগমনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের স্মৃতি চারন করতে গিয়ে এসব কথা বলেন প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি ১৯৬৩ সালে তার বাবার চাকরীর সুবাধে ওই স্কুলে চতুর্থ শেণী থেকে অষ্টম শেণী পর্যস্ত লেখাপড়া করেন।
এসময় আরোও বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান,পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিতে, এসময় উপস্থিত ছিলেন,মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব মিঞাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন