কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
বাললাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে পানিয়ালপুকুর খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার রাত ৯ টায় নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত যুব সমাবেশে নিতাই ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে ও নিতাই ইউনিয়ন জামায়াতের সভাপতি আল আমিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সংসদ সদস্য প্রার্থী নীলফামারী-৪ ও সৈয়দপুর উপজেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,প্রধান আলোচক, আঃ রশিদ শাহ উপজেলা আমির কিশোরগঞ্জ উপজেলা,উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, আলহাজ্ব শহিদুল ইসলাম বিএসসি, ওয়ার্ড সভাপতি ৩ নং নিতাই ইউনিয়ন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা কামরুজ্জামান, খতিব খোলাহাটি জামে মসজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আক্তারুজ্জামান বাদল নায়েবে আমির কিশোরগঞ্জ উপজেলা শাখা,শিব্বীর আহমেদ সেক্রেটারী ও আমির সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কিশোরগঞ্জ উপজেলা শাখা,মন্জুরুল ইসলাম রতন সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ উপজেলা শাখা
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,নারী-পুরুষ, ছেলে-মে,যার যেটা অধিকার সে নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে, তার সেবা শতভাগ পাবার ব্যবস্হা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এইজন্য জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে সকলকে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন