আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভাগ্নিকে বাঁচাতে গিয়ে ডুবে গেল খালাও, দুজনের মৃত্যু

ভাগ্নিকে বাঁচাতে গিয়ে ডুবে গেল খালাও, দুজনের মৃত্যু

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 17 আগস্ট, 2026, 4:59 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:44 দুপুর
  • উপজেলা: নীলফামারী সদর
  • জেলা: নীলফামারী
  • বিভাগ: রংপুর

নীলফামারীর ডিমলায় তিস্তার প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজারসংলগ্ন সেচ ক্যানেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো নাউতারা ইউনিয়নের কাঁকড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তার পাখি (১১) এবং একই গ্রামের সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি।
স্থানীয়রা জানান, দুপুরে ওই দুই শিশুসহ কয়েকজন শিশু সেচ ক্যানেলে গোসল করতে নামে। একপর্যায়ে গোসলের সময় ভাগ্নি সিনহা আক্তার গভীর পানিতে চলে যায়। তাকে বাঁচাতে এগিয়ে যায় খালা ফারজানা আক্তার। কিন্তু সাঁতার না জানায় সেও পানিতে ডুবে যায়। পাশে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image