মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ -এ ২২ আশ্বিন ১৪৩৩ - ২৪ রবিউস সানি ১৪৪৮

সেচের পাইপে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

সেচের পাইপে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ দুপুর আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৬, ১২:৪০ রাত
  • উপজেলা: নীলফামারী সদর
  • জেলা: নীলফামারী
  • বিভাগ: রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোরছালিন হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার খেতুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভ্যানচালক যাত্রীকে নিয়ে টেংগনমারীর দিকে যাচ্ছিলেন। এসময় খেতুর বাজার এলাকায় কৃষকেরা রাস্তার ওপর দিয়ে পানির পাইপ বসিয়ে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার ওপর বসানো পানির পাইপে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার‌ মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।