আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বড় পর্দায় সিনেমা প্রদর্শন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 3 সেপ্টেম্বর, 2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো বড় পর্দায় (বিগ স্ক্রিনে) সিনেমা প্রদর্শন করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রদর্শিত হয় হুমায়ূন আহমেদ পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্র।

আয়োজনটির উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রতিবছরের মতো এবারের ৩ সেপ্টেম্বর ছিল ওই ব্যাচের ব্যাচ ডে। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (১৫তম ব্যাচ) প্রথম ক্লাস অরিয়েন্টেশনের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা আয়োজন করে ব্যতিক্রমী এই অনুষ্ঠান। উল্লেখযোগ্য বিষয় হলো—সিনেমাটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শন করা হয়।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন। এতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজক দলের আহ্বায়ক নিলাদ্র মোহাইমিন বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বড় পর্দায় সিনেমা প্রদর্শন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা চাই, প্রতি বছরই এ ধরনের আয়োজন হোক।”

অনুষ্ঠানে উপস্থিত দর্শক অভিজিৎ জানান, “বিশ্ববিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সবচেয়ে ভালো লেগেছে, এটা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। নিঃসন্দেহে এটি আমাদের ক্যাম্পাস জীবনের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেবে।”

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image