মূল কনটেন্টে যান
আজঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৭ আশ্বিন ১৪৩৩ - ৯ রবিউস সানি ১৪৪৮

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

অনিল চন্দ্র রায় , ফুলবাড়ী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ দুপুর আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর
  • উপজেলা: ফুলবাড়ী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ।

ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।