মূল কনটেন্টে যান
আজঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৭ আশ্বিন ১৪৩৩ - ৯ রবিউস সানি ১৪৪৮

ফুলবাড়ীতে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ীতে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিল চন্দ্র রায় , ফুলবাড়ী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৬ অক্টোবর, ২০২৫, ১২:০২ দুপুর আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬, ৮:০০ রাত
  • উপজেলা: ফুলবাড়ী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকার এনামুল হক এনা (২৮) এবং নওদাবস এলাকার জিয়াউল হক জিয়া।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি বিশেষ টিম এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।