আজঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৬ ভাদ্র ১৪৩৩ - ২৭ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত • অনুমোদনের বাইরে সার মজুত, গুদাম থেকে ৯২০ বস্তা জব্দ—ডিলারের বিরুদ্ধে মামলা • ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা • মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ • মুরগীর খামারে মাদকের আস্তানা : গাইবান্ধায় মাদকসহ দুই কারবারি আটক • কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ধরলা নদীর ভাঙন ঠেকাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন

ধরলা নদীর ভাঙন ঠেকাতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন

অনিল চন্দ্র রায়

অনিল চন্দ্র রায় , ফুলবাড়ী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ 7 সেপ্টেম্বর, 2025, 10:59 দুপুর আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2026, 4:55 দুপুর
  • উপজেলা: ফুলবাড়ী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডলকে ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চর গোরকমন্ডল এলাকায় নদীর তীরে এ কর্মসূচি পালিত হয়।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজিত মানববন্ধনে শত শত ভাঙনকবলিত পরিবারসহ হাজারো নারী-পুরুষ অংশ নেন। স্থানীয়রা জানান, গত দেড় মাসে অর্ধশতাধিক পরিবার ভাঙনে সব হারিয়েছে। আবাদি জমি, বসতভিটা এমনকি পূর্বপুরুষের কবরও নদীগর্ভে বিলীন হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সালেকা বেওয়া, আবু সিদ্দিক প্রমুখ কান্নাজড়িত কণ্ঠে সরকারের কাছে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, অ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদত হোসেন এবং কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

বক্তারা ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image